Palestine Cinema Month 2026

দৃকপাঠ ভবনে চলছে ফিলিস্তিনি সিনেমা মান্থ ২০২৬! 

বিশ্বজুড়ে ফিলিস্তিনের গল্প, স্মৃতি ও অভিজ্ঞতাকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ Palestine Cinema Days Around the World এ বছর চতুর্থবারের মত আয়োজিত হচ্ছে। আগামী ২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া Filmlab Palestine আয়োজিত এই উদ্যোগে বিশ্বের ৮০টিরও বেশি দেশের সিনেমা হল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, স্বাধীন চলচ্চিত্রকর্মী ও বিভিন্ন কমিউনিটিতে একসঙ্গে ফিলিস্তিনি গল্প, ফিলিস্তিনি সিনেমা দেখানো হবে, যার মাধ্যমে ফিলিস্তিনি মানুষের ইতিহাস এবং অভিজ্ঞতা তুলে ধরার এবং সাংস্কৃতিক অস্তিত্ব আরো শক্ত করার সুযোগ দেয়।

১৯১৭ সালের ব্যেলফোর ঘোষণার ১০৯তম বছরে আমরা দেখছি এই ঘোষণার ঐতিহাসিক পরিণতি ফিলিস্তিনি মানুষের জীবনকে কিভাবে তছনচ করে দিয়েছে। চলমান গণহত্যা, বাস্তুচ্যুতি, দুর্ভিক্ষ ও ধ্বংসযজ্ঞের মধ্যে ফিলিস্তিনের মানুষের জীবনকে কেবল মৃত্যুর পরিসংখ্যান করে ফেলছে। ফিলিস্তিনি জনগনের জীবনকে শুধুমাত্র সেই পরিসংখ্যান হিসেবে না দেখে তাদের অভিজ্ঞতা শোনা, তাদের জীবনকে বোঝা এবং সেই স্মৃতি ও ইতিহাসের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ।

গত ৩ বছরের মতই, এবারও আমরা যুক্ত হচ্ছি বিশ্বজুড়ে ফিলিস্তিনি সিনেমা দেখার এই আয়োজনের সাথে। প্রথমদিনের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনের জন্য আমরা Filmlab Palestine ও Palestine Cinema Days (PCD)-এর সাথে সরাসরি সমন্বয় করছি। তবে দৃক পিকচার লাইব্রেরির নিজস্ব উদ্যোগে, নভেম্বর মাসজুড়ে প্রতি শনিবার আমরা একটি করে সিনেমা দেখার আয়োজন করব।

বিস্তারিতঃ https://www.facebook.com/events/2354104182099384/2354104235432712 

2026 ©Drik, Design & Developed by Decode Lab